আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল দেখতে চান আর্জেন্টিনার রাষ্ট্রদূতের
বিশ্বকাপ নিয়ে বাংলাদেশী সমর্থকদের উন্মাদনা দেখে অভিভূত বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সেসা। গত কয়েক দিন দেশের বিভিন্ন জায়গা ঘুরে এই গত কয়েক দিন দেশের বিভিন্ন জায়গা ঘুরে এই উন্মাদনা স্বচক্ষে দেখেছেন তিনি।
শনিবার সন্ধ্যায় আর্জেন্টাইন এই রাষ্ট্রদূত আসেন টি স্পোর্টস-এর ‘লাইভ দ্য গেম’ শো-তে। সেখানে তিনি কথা বলেছেন বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের সমর্থকদের পাগলপ্রায় উন্মাদনা নিয়ে।
এদিকে, আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে হাতাহাতি, মারামারির ঘটনাও মোটেও কাম্য নয় বলে জানান মার্সেলো সেসা। অন্তত তাঁর কথা থেকেই বোঝা গেছে।
মার্সেলো সেসা বলেন, ‘ফুটবলকে এতটাও সিরিয়াসলি নেওয়ার কিছু নেই... আসলেই! আপনাকে একটা বিষয় পরিষ্কার বুঝতে হবে যে ফুটবল একটি খেলা, আর খেলার মূল উদ্দেশ্যই হলো মানুষকে বিনোদন দেওয়া, সবাইকে ঐক্যবদ্ধ করা। তাই কেউ যদি মারামারি করে... সবারই তো পরিবার আছে, সবারই তো দিনশেষে নিরাপদে বাড়ি ফিরে যাওয়া উচিত।
তাই অনুগ্রহ করে মারামারি করবেন না, একদমই মারামারি করবেন না, আনন্দ করুন। আপনি আপনার দলকে সমর্থন করুন, কিন্তু অন্য দলের সমর্থকদের সঙ্গে মারামারিতে জড়াবেন না।’
উপস্থাপক এ সময় আর্জেন্টিনার রাষ্ট্রদূতের কাছে জানতে চান যে এবারের ফাইনালে আপনি কোন দুটি দলকে আশাা করছেন। জবাবে মার্সেলো সেসা আর্জেন্টিনা এবং ফ্রান্সের নাম উল্লেখ করেন।
কেন ফ্রান্সকে তিনি ফাইনালে দেখছেন সেটিরও ব্যাখ্যা দিয়েছেন, ‘আমার মতে, আর্জেন্টিনা বাদে বা আর্জেন্টিনাসহ বাকি সব দলের মধ্যে ফ্রান্সই সবচেয়ে শক্তিশালী দল। দলে এমন অনেক নাম আছে যারা পারফর্ম করতে পারে।’