ব্রেকিং
ভিসা নিয়ে যে বিশেষ বার্তা দিলো ভারতীয় হাইকমিশন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসবে খরা, তেহরানে বিশ্বনেতাদের ঢল মা হচ্ছেন মৌসুমী হামিদ, জানালেন দ্বিতীয় বিয়ের খবরও আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল দেখতে চান আর্জেন্টিনার রাষ্ট্রদূতের টেস্টের হতাশা ঝেড়ে নতুন চ্যালেঞ্জে আত্মবিশ্বাসী শরিফুল ট্রাম্পকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা, যুক্তরাষ্ট্রের সমৃদ্ধি কামনা জলবায়ু সংকটে ইউরোপের অগ্নিদহন

নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ

ঢাকা থেকে কক্সবাজার

স্টাফ রিপোর্টার | ০৪ জুলাই ২০২৬, দুপুর ০২:৫৯ | পঠিত ৪৬ বার
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ

ঢাকা থেকে কক্সবাজারগামী নভোএয়ারের একটি ফ্লাইটে উড্ডয়নের কিছুক্ষণ পর যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সেটিকে ঢাকায় ফিরিয়ে এনে জরুরি অবতরণ করানো হয়েছে। ল্যান্ডিং গিয়ার স্বাভাবিকভাবে কাজ না করায় প্রায় ৪৫ মিনিট আকাশে চক্কর দিয়ে শেষ পর্যন্ত নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্লেনটি।

এসময় ফ্লাইটটিতে প্রধান উপদেষ্টার পররাষ্ট্র ও বেসামরিক বিমান পরিবহনবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও যাত্রী হিসেবে ছিলেন।

 

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে নভোএয়ারের বিজি-৯৩৫ ফ্লাইটটি ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়।

 

প্রধান উপদেষ্টার উপদেষ্টা হুমায়ুন কবির জানান, উড্ডয়নের ১০ থেকে ১৫ মিনিট পরই প্লেনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ল্যান্ডিং গিয়ার উপরে উঠছিল না।

পাইলট কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্লেনটি ঢাকায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।

 

হুমায়ুন কবির বলেন, আমি বিমান চলাচল বিষয়ে বিশেষজ্ঞ নই। তবে আমার কাছে মনে হয়েছে, ক্যাপ্টেন অত্যন্ত বিচক্ষণ সিদ্ধান্ত নিয়েছেন। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি প্লেনটি ঢাকায় ফিরিয়ে আনেন।

তিনি বলেন, আকাশে দীর্ঘসময় অবস্থান করায় প্লেনের ভেতরে কিছুটা আতঙ্কের সৃষ্টি হয়। বিশেষ করে শিশুদের কান্না ও যাত্রীদের উদ্বেগ পরিস্থিতিকে আরও উৎকণ্ঠাপূর্ণ করে তোলে। তবে পাইলট ধীরে ধীরে প্লেনের গতি কমিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে নিরাপদে অবতরণ করাতে সক্ষম হন।

হুমায়ুন কবির বলেন, আল্লাহর রহমতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। সবাই নিরাপদে নেমে আসতে পেরেছেন।

ঘটনার পর তিনি বেসরকারি এয়ারলাইন্সগুলোর প্লেনের ফিটনেস পরীক্ষা আরও কঠোর করার ওপর গুরুত্বারোপ করেন। তার ভাষ্য, যাত্রীবাহী প্লেনের নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের আপসের সুযোগ নেই। বিশেষ করে পুরোনো প্লেন পরিচালনার ক্ষেত্রে নিয়মিত ও কার্যকর কারিগরি পরীক্ষা নিশ্চিত করা জরুরি। অন্যথায় ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি থেকে যেতে পারে।

এ ঘটনায় নভোএয়ারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণ খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র: স্টাফ রিপোর্টার
সম্পাদক: সম্পাদকীয় ডেস্ক
প্রকাশক: প্রকাশনা বিভাগ
ঠিকানা: রাজশাহী, বাংলাদেশ
ট্যাগ: 102402

ফটো কার্ড ডাউনলোড

সম্পর্কিত খবর

আরও →